?> আটকের কয়েক মিনিট পর রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিলো দিল্লি পুলিশ | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

আটকের কয়েক মিনিট পর রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিলো দিল্লি পুলিশ

Kayes@Aaa

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

আটকের কয়েক মিনিট পর রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিলো দিল্লি পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সাংসদদের আটক করার কয়েক মিনিটের মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লির নির্বাচন কমিশন ভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের পুলিশ সাময়িকভাবে আটক করে।

আটকের পর পুলিশের প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে গান্ধী ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করার সময় তাদের গতিপথ রোধ করে পুলিশ।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। 

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্টের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন।

সূত্র: ইকোনোমিক টাইমস, এনডিটিভি, রয়টার্স

আজকালের খবর/এমকে

সৌদি জোটের হামলার পর আরামকোতে হুথিদের পাল্টা হামলা

Kayes@Aaa

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬

সৌদি জোটের হামলার পর আরামকোতে হুথিদের পাল্টা হামলা

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট কর্তৃক ইয়েমেনের রাজধানী সানায় তেল কেন্দ্রে হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের জ্বালানি জায়ান্ট আরামকোতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৪ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

সৌদি শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ধাহরানে আরামকোর ভবনে আগুনের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সানার আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্টেশনে আক্রমণের কঠোর জবাব হিসেবে আরামকোর কার্যালয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদ শোধনাগার থেকে সব কর্মী ও বেসামরিক মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি দাবি করেন, হুথিরা সানার জ্বালানি কেন্দ্রটিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। একই সময়ে রিয়াদ অভিমুখে ছোড়া একাধিক হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে সৌদি প্রতিরক্ষা বাহিনী, যার ধ্বংসাবশেষের আঘাতে ৪ জন আহত এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

রিয়াদের বিমানবন্দরে বিগত শনিবার ও রোববারের প্রাণঘাতী হুথি হামলায় মোট ১৪ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ওই অঞ্চলে ফ্লাইট স্থগিত রেখেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছে, হুথিদের এই উস্কানির পরিণাম ভোগ করতে হবে, এবং অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে হস্তক্ষেপর আহ্বান জানাতে পারেন বলে জানান।

ইয়েমেনজুড়ে যুদ্ধ তীব্র রূপ নেওয়ায় ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে সরকারি বাহিনী তায়েজ, ধুবাব ও আল-মাসরাখ এলাকায় হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে। তায়েজে হুথিদের আবাসিক এলাকায় গোলাবর্ষণে ৫ বছর বয়সী এক শিশুসহ ৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং রেড ক্রস সভাপতি মিরিয়ানা স্পোলজারিক এবং জাতিসংঘ এই সংঘাত নিরসনে জরুরি তাগিদ প্রদান করেছে।

সূত্র: আল জাজিরা


নেতানিয়াহু ব্যর্থ
‘‌ইসরায়েলের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর ঘটেনি’

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬

‘‌ইসরায়েলের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর ঘটেনি’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের ইতিহাসে এমন কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।

ইয়ার লাপিদ বলেন, সেনাবাহিনীকে যা করতে বলা হয়েছিল, তার সবই তারা করেছে এবং জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, তার কোনোটিই পূরণ করতে পারেননি’।

তিনি আরও বলেন, অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবে নেতানিয়াহু যে কূটনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন, তা মেরামত করতে আমাদের বছরের পর বছর সময় লাগবে।



জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রান নিলেন ছেলে

Kayes@Aaa

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রান নিলেন ছেলে

ভারতের কেরালায় দ্রুতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় তিন তরুণের মৃত্যুর ঘটনার পর ১৯ বছর বয়সি চালক সুহাইল সাজিভের পুরোনো একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে তাকে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে দেখা গেছে বলে জানা গেছে। এদিকে ছেলের জন্মদিনে তাকে বিলাসবহুল গাড়িটি উপহার দেওয়ার কথা জানিয়ে তার মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোরে কেরালার এরনাকুলাম জেলার নেদুম্বাসেরির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সুহাইলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দেবিকা (২১), গোপিকা (২২) ও ইজাজ (২১) নামের তিন তরুণ একটি স্কুটারে করে বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে পেছন থেকে দ্রুতগতির মিনি কুপার গাড়িটি স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ধাক্কার পর গাড়িটি স্কুটারটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনাস্থলেই দেবিকা ও গোপিকার মৃত্যু হয়। গুরুতর আহত ইজাজকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।

পুলিশ সুহাইলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।

জন্মদিনে ছেলেকে মিনি কুপার উপহার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহাইলের মাকে ছেলেকে মিনি কুপার গাড়ি কিনে দেওয়ার বিষয়ে কথা বলতে দেখা যায়। মালয়ালম ভাষায় দেওয়া বক্তব্যে তিনি জানান, গাড়িটি ছিল সুহাইলের দীর্ঘদিনের স্বপ্ন। ছেলের সেই ইচ্ছা পূরণ করতে পেরে পরিবারের সবাই খুশি হয়েছিলেন বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি।

তার মা আরও জানান, নিজের জন্মদিন ডিসেম্বরে থাকায় ওই সময়ের কাছাকাছি গাড়িটি কেনার কথা ভেবেছিলেন। পরে ছেলের জন্য উপহার হিসেবে গাড়িটির ব্যবস্থা করেন।

এদিকে পুলিশ সুহাইলের এমন কিছু ভিডিও পেয়েছে, যেগুলোতে তাকে ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাতে দেখা যায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কথিত মন্তব্যে ক্ষোভ

দুর্ঘটনার পর পুলিশকে সুহাইলের বলা কিছু কথিত মন্তব্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি পুলিশকে বলেন, ‘রাস্তা কিসের জন্য? গাড়ি চালানোর জন্য, তাই না?’ এ ছাড়া তার বাবা বিষয়টি সামলে নেবেন বলেও তিনি মন্তব্য করেছিলেন বলে জানা গেছে।

এসব কথিত মন্তব্যের কারণে প্রাণঘাতী দুর্ঘটনাটি নিয়ে জনমনে ক্ষোভ আরও বেড়েছে।

কেরালার আবগারি ও করবিষয়ক মন্ত্রী এম লিজু দুর্ঘটনার আগে সুহাইলকে মদ পরিবেশন করা হয়েছে—এমন অভিযোগ ওঠা বারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পুলিশের ধারণা, সংঘর্ষের আগে সুহাইল একাধিক পানশালায় মদ পান করেছিলেন।

কেরালায় আইন অনুযায়ী মদ্যপানের ন্যূনতম বয়স ২৩ বছর। ফলে ১৯ বছর বয়সি সুহাইলকে মদ পরিবেশন করা হয়ে থাকলে তা বেআইনি হবে।