?> টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন, ২১ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন, ২১ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে

Kayes@Aaa

প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন, ২১ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ  বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  সেনাবাহিনী ও বিজেপিসহ আগুন নেভাতে টঙ্গী ও গাজীপুরসহ বিভিন্ন স্টেশনের ২১টি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পর্যায়ক্রমে আরও ১৩টি ইউনিট যুক্ত করা হয়। মোট ২১টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।


কারখানাটির কোন অংশে আগুনের সূত্রপাত হয়েছে, আগুনে ওষুধ, কাঁচামাল বা উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জামের ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে ১৭ হাজার ২০০ মেগাওয়াট।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ চাপ তৈরি হয়। বিশেষ করে গরমের মৌসুমে আবাসিক খাতে শীতলীকরণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক লোড বৃদ্ধি পায়।

দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের বড় অংশ আসে আবাসিক খাত থেকে। এ খাতে প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়, যা মূলত বাসা-বাড়ির ফ্যান, লাইট, এসি ও অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়।

শিল্প খাতেও বিদ্যুৎ ব্যবহারের চাপ উল্লেখযোগ্য। মোট ব্যবহারের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ আসে শিল্প কারখানা থেকে, যার মধ্যে তৈরি পোশাক শিল্প (আরএমজি), টেক্সটাইল ও ভারী শিল্প অন্যতম।

বাণিজ্যিক খাতে— যেমন মার্কেট, অফিস ও হোটেল-রেস্তোরাঁয় প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়। বাকি অংশ কৃষি ও সেচ কার্যক্রম, রাস্তাঘাটের আলোকসজ্জা এবং অন্যান্য জনসেবামূলক কাজে ব্যবহৃত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে বাস্তব উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও চাহিদার তারতম্যের ওপর।


শিক্ষা ও সমাজসেবায় সক্রিয় মিঠু, তাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

Kayes@Aaa

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষা ও সমাজসেবায় সক্রিয় মিঠু, তাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ওয়াসেকপুর উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এম এইচ মিঠু। শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও উন্নয়নে তার ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ। ওয়াসেকপুর উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মিঠু এসব ক্ষেত্রে ভূমিকা রাখছেন জানিয়েছেন  এলাকাবাসীরা।


শিক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথাও তুলে ধরেছেন স্থানীয়রা। তাদের মতে, সামাজিক উন্নয়নে একজন ব্যক্তির অবদান মূল্যায়নের ক্ষেত্রে তার বাস্তব কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। 


এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে মিঠুর রাজনৈতিক তৎপরতা নিয়েও আলোচনা রয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের সঙ্গে তার যোগাযোগ, এলাকার সমস্যা নিয়ে তার অবস্থান এবং সম্ভাব্য নির্বাচনী কর্মসূচি গুরুত্ব পাবে। 

এ বিষয়ে মিঠু বলেন, আমি যদি উন্নয়নের সুযোগ পাই, এলাকাবাসীর সকল সমস্যা সুখ-দুঃখ ভাগ করে নিব। আমি মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী।

অন্যদিকে, মিঠুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভুয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে যথাযথ যাচাই ছাড়াই নেতিবাচক তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে মিঠুর সঙ্গে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যেসকল অপতথ্য ছড়ানো হচ্ছে, এগুলো সম্পূর্ন ভিত্তিহীন, আমি খুব শিগ্রই এসকল অপশক্তির বিরুদ্ধে আইনি মাধ্যমে একশানে যাব।

তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিবেদন, প্রাসঙ্গিক নথিপত্র এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে কোনো অভিযোগ বা পাল্টা অভিযোগ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা।


গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

Kayes@Aaa

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলমান আন্দোলনের পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল  আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে টালবাহানা করতে থাকে। আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সমানে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিকপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সাথে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের যে অভিযোগ কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে তা সঠিক নয়।