?> আজও ফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

আজও ফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট

Kayes@Aaa

প্রকাশিত: বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আজও ফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটির প্রভাবে অনেকটাই ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকা। পূজার উৎসব শেষ হয়েছে গতকাল, শহরের রাস্তায় প্রতিদিনের মতো নেই সারি সারি গণপরিবহন। নেই কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও। আর এতেই চিরচেনা রূপ হারিয়ে রাজধানী এখন অনেকটাই শান্ত ও ভিন্ন আমেজে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে ধানমন্ডি, সিটি কলেজ, নিউ মার্কেট, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে সংসদ ভবন রোডের মতো ব্যস্ত সড়কেও নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। এসব সড়ক দিয়ে যাতায়াত করতে যেখানে স্বাভাবিক সময়ে ঘণ্টার পর ঘণ্টা লাগত, সেখানে এখন গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে অর্ধেকেরও কম। সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের এলাকাগুলো। প্রতিদিনের মতো রাস্তায় নেই সারি সারি গণপরিবহনের লাইন। বাসগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। যাত্রীর চাপ ছিল না কোনো পরিবহনে। 

ধানমন্ডি ১৫ নম্বর বাস স্টেশনের পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন রিকশাচালক মনতাজ উদ্দিন। তিনি বলেন, গতকাল মাত্র ২০ মিনিটে শাহবাগ থেকে বেড়িবাঁধ এলাকায় পৌঁছেছি। রাস্তাঘাটে যানবাহনের চাপ একেবারেই কম ছিল। আজ সকালেও ঢাকার সড়কগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। সাধারণত এই সময়ে সড়কে যানবাহনের চাপ থাকে, বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দীর্ঘ সময় লাগে। কিন্তু গতকাল ও আজ সড়কে যানবাহন কম থাকায় সহজেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। 

তিনি আরও বলেন, সড়কে যানবাহনের পাশাপাশি, যাত্রীর সংখ্যাও কম। রিকশাচালকদের যাত্রী পেতে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ যাত্রী পেলেও অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছেন না। এতে তাদের আয়ও কমে যাচ্ছে।

সাত মসজিদ সড়কের রজনীগন্ধার বাসচালক নাঈম হাসান বলেন, পূজার ছুটির কারণে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। পাঁচদিনের ছুটির কারণে হিন্দু মুসলিম সবাই বাড়িতে চলে গেছে। যার কারণে যাত্রী খুবই কম। আগামী রোববার পর্যন্ত সড়কে এমন পরিস্থিতি থাকতে পারে বলে মনে হচ্ছে। যাত্রী কম থাকায় অনেকেই প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারছেন না বলে জানান তিনি।  

ফার্মগেট ওভার ব্রিজে চলাচল করা পথযাত্রী রবিউল আলম বলেন, ঈদের ছুটির সময় এমন ফাঁকা পাওয়া যায়। এবার পূজার সময়ও দীর্ঘ ছুটির কারণে অনেকে গ্রামে চলে গেছে। দীর্ঘ ছুটি না হলে, ঢাকা শহর এমন ফাঁকা দৃশ্য দেখা যায় না।
নগরীর এই চিত্র অচেনা হলেও আমরা যারা ঢাকায় আছি, তাদের জন্য কয়েক দিনের এই পরিস্থিতি স্বস্তিদায়ক।

সংসদের দক্ষিনপ্লাজার সামনে যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা ভিআইপি ২৭ বাসের হেলপার পারভেজ বলেন, আজীমপুর থেকে গাড়িটা ছাড়লে আড়ং পর্যন্ত আসার আগেই সব সিট পূরণ হয়ে যেত। আজকে সেই যাত্রীর জন্য অপেক্ষা করতে হচ্ছে। গত দু-তিনদিন ধরে যাত্রীর সংখ্যা খুবই কম। পূজার ছুটি তো হয়তো সবাই বাড়িতে চলে গেছে। রোববার থেকে যাত্রী বাড়বে বলে আমরা মনে করছি।  

শুধু সড়কের নয়, বাসস্ট্যান্ডের পাশে ছোট ছোট টং দোকানগুলোতে অন্য সময় ভিড় থাকলেও এখন অনেকটাই ফাঁকা। পূজার ছুটির প্রভাব এই টং দোকানেও পড়েছে।  

ধানমন্ডি সাত মসজিদ রোডের ইউনিমার্টের সামনে বাস স্টেশন এর পাশে ফুটপাতের টং দোকানদার আবু হানিফ বলেন, লোকজনই নাই। বিক্রি কম। সবাই গ্রামে চলে গেছে। লোকজন না থাকলে কার কাছে বিক্রি করবো? 

নগরবাসীর অনেকে বলছেন, এমন পরিস্থিতিতে কয়েক দিন ঢাকায় নির্বিঘ্নে চলাচল করা যাবে। ছুটি শেষ হলে আবারও চিরচেনা রূপে ফিরবে এই শহর। তবু সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন নগরবাসী।

ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬

ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা

কোরবানির ঈদের আগে এবার রাজধানীর মসলার বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বেশ কিছু মসলার দাম কমেছে। খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় পাইকারি বাজারেও চাহিদা কমেছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও অবৈধ পথে আসা মসলার কারণে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বিক্রেতারা।


ভুট্টা চাষের আড়ালে আফিম চাষ, জমির মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

ভুট্টা চাষের আড়ালে আফিম চাষ, জমির মালিক গ্রেপ্তার

বার্তাবেলা (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ আফিম গাছ চাষ করায় নূরুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূরুল ইসলাম উপজেলার তেওতার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।তিনি পেশায় কৃষক।

ডিবি পুলিশ জানান, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার একটি ফসলের মাঠে ভুট্টাক্ষেতের মাঝখানে ছয় শতাংশ জমিতে আফিম গাছের আবাদের খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আফিম গাছ আবাদের সততা পাওয়ায় রোববার সকালে নূরুল ইসলামকে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ জানান, আফিম গাছ দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। অভিযানে নূরুল ইসলামের ফসলের ক্ষেত থেকে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে নেওয়া হয়েছে। এরমধ্যে অনেক গাছে ফুল ও ফলও ধরেছিল। এঘটনায় নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা আফিম গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।


হাম
হাম: আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬

হাম: আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৭৩২ জন।

আজ শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে আটজন মারা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪৮৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে আরও ৫৮ জনের দেহে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে। এর মধ্যে ৮ হাজার ৯৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।