শেয়ার বাজার

সারাদেশে বৃষ্টি হতে পারে আরও ২ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ৩০ জুন ২০২৪

সারাদেশে বৃষ্টি হতে পারে আরও ২ দিন

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে নিয়মিত বৃষ্টি হচ্ছে। দেশের সব বিভাগে বৃষ্টির পরিমাণও বেড়েছে। আজও সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী সোমবার ও মঙ্গলবার সারাদেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। এসময় দেশের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে তিনি বলেন, বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে। আর শনিবার ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জ্বালানির দাম
মধ্যরাতেই বাড়ল জ্বালানির দাম: পেট্রল, অকটেন ও কেরোসিনে নতুন ধাক্কা, স্বস্তিতে শুধু ডিজেল ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬

মধ্যরাতেই বাড়ল জ্বালানির দাম: পেট্রল, অকটেন ও কেরোসিনে নতুন ধাক্কা, স্বস্তিতে শুধু ডিজেল ক্রেতারা

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার জের ধরে দেশের বাজারে আবারও বাড়ল পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে এই নতুন মূল্যতালিকা। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দামও ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়। তবে পরিবহন খাতের ওপর চাপ কমাতে এবং সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে বহুল ব্যবহৃত ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। জুনের শুরুতেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারে। ২০২৪ সালের মার্চ থেকে চালু হওয়া স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণী ফর্মুলার আওতায় প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হচ্ছে। এর আগে ২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মূল্যবৃদ্ধির রেকর্ড গড়ার পর, বর্তমানের এই নতুন বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, তা নিয়ে এখন শঙ্কিত সাধারণ ক্রেতারা।


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে এএএ নিউজ বিডি’র ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে এএএ নিউজ বিডি’র ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম “এএএ নিউজ বিডি”।

এক শুভেচ্ছা বার্তায় এএএ নিউজ বিডি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বার্তায় বলা হয়, ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সম্প্রীতি ও মানবতার বার্তা।

এএএ নিউজ বিডি’র সম্পাদক ইন্তেখাব দিনার বলেন,
“ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করার দিন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক— এটাই আমাদের প্রত্যাশা।”

প্রকাশক আনোয়ার হোসেন দেশবাসীর উদ্দেশ্যে বলেন,
“সবাই নিরাপদে ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন। দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এএএ নিউজ বিডি পরিবার দেশের জনগণের প্রতি আবারও জানাচ্ছে—
“ঈদ মোবারক” 

সম্পাদক: ইন্তেখাব দিনার
প্রকাশক: আনোয়ার হোসেন


রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরের বাসায় পৌঁছান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ আরও অনেকে।

জানা গেছে, প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। দ্রুত বিচারের আশ্বাসও দেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর আগে রামিসার বাসার আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়।

অন্যদিকে, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।