?> মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

Kayes@Aaa

প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া তারা একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

Kayes@Aaa

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।

বিষয়টি  নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। 

তিনি বলেন, দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনিও প্রাণ হারিয়েছেন। বাকি দুই পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করছে।


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সংরক্ষণের পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


শুভ জন্মদিন জান্নাতুল ফেরদৌস আফিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬

শুভ জন্মদিন জান্নাতুল ফেরদৌস আফিয়া

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ছোট্ট জান্নাতুল ফেরদৌস আফিয়ার ৭তম জন্মদিন। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক আনন্দময় মিলনমেলায়।

জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল এবং শিশুদের নানা আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এ সময় উপস্থিত অতিথিরা আফিয়ার সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আফিয়া ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, ভদ্র ও সৃজনশীল। তার হাসি ও প্রাণচাঞ্চল্যে সবসময় মুখর থাকে পরিবারের পরিবেশ।

এদিকে জন্মদিন উপলক্ষে “AAA News BD”-এর সম্মানিত পরিচালকপক্ষ জান্নাতুল ফেরদৌস আফিয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আফিয়ার জীবনের প্রতিটি দিন আনন্দ, সাফল্য ও আলোকময় হয়ে উঠুক।”


প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সকল প্রত্যাশা পূরণ হবে : পরিবেশমন্ত্রী

Kayes@Aaa

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সকল প্রত্যাশা পূরণ হবে  : পরিবেশমন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ফেনী আগমনের মধ্য দিয়ে ফেনী বাসীর সকল সমস্য ও প্রত্যাশা পূরণ হবে। ফেনীর সাথে ওনার একটা আত্বার সম্পর্ক রয়েছে। আমরা আল্লাহর  কাছে শুকরিয়া আদায় করি একটা সরকার গঠিত হওয়ার ছয়-সাত  মাসের মাথায় ওনি ফেনী সফরে আসছেন, ফেনীর  সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সম্পর্ক আছে। অতএব আমারা আমাদের ফেনীর যে দাবি গুলা আছে সেগুলা দ্রুত বাস্তবায়নের  জন্য আমরা নির্বাচনের আগেও বলে আসছি। যেমন মুহুরি, কহুয়া ও মুছাপুর রেগুলেটর বাঁধ নির্মাণের কথা। মুহুরি–কহুয়া বাঁধ নির্মাণ কাজ আগামী  বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুছাপুর রেগুলেটর আজ একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। 

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) পরশুরাম ও ফুলগাজী প্রধানমন্ত্রীর আগমনের উদ্ধোধনী স্থান ও জনসভাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেঝরন। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আরো বলেন, 'আমাদের দাবির মধ্যে রয়েছে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন।


 এটা অলরেডি প্রধানমন্ত্রীর তার কার্যালয় থেকে মাঠ পর্যায়ে সক্ষমতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মেডিকেল কলেজ দাবিও আশাকরি পুরন হয়ে যাবে কারণ ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও দিয়েছিলেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের উদ্বোধনী সভাস্থল ও জনসভাস্থল পরিদর্শণ করেছেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। 

মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বিকেলে আবদুল আউয়াল মিন্টু পরশুরামের আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী  পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মো, মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া, সহকারি কমিশনার (ভূমি) এস এম সাফায়েত আক্তার নূর,ফেনী জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধরা।
 
ফেনীর সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমাদের আত্বার সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা নিয়ে ফেনী আসছেন তিনি ফেনীবাসীর সকল দাবি পূরণ করবেন।


ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার সাড়ে ১২টায় পরশুরাম এসে পৌছাবেন । এর পর বহু কাঙ্খিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন করেবেন এর পর ফুলগাজীতে জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। আজ রাতের মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান।  


জানা যায়, সফরের শুরুতে জেলার পরশুরামে ঘাটঘর এলাকায় মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধের ভাঙন ও বন্যায় মানুষজন যে ক্ষতির মুখে পড়েন তা থেকে রক্ষা পাবেন। সামগ্রিকভাবে-এ বৃহত্তর অঞ্চলের মানুষ এটির সুফল পাবেন। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 


এর আগে ১৬ জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরি ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। 


ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। সফরে প্রধানমন্ত্রী তার নানার বাড়ি ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়িতে আত্মীয়স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পারিবারিক কবরস্থান জিয়ারত করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং রোগীদের জন্য বিনামূল্যে রাষ্ট্রীয় চিকিৎসার বিশেষ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সফরকালে তিনি দলীয় নেতাকর্মী ও সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। 


ফুলগাজী সরকারি হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।