শেয়ার বাজার

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ঝটিকা অভিযান; হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ঝটিকা অভিযান; হাইওয়ে পুলিশ

এমএ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উপর দিয়ে ঢাকা টু চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার অংশে ফুটপাতে গাড়ী পার্কিং, অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদে ঝটিকা অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ।

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে চৌদ্দগ্রাম এলাকায় বাজার এবং মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ।

আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজার এবং মহাসড়কের দু’পাশে  অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন।

এসময় সাংবাদিকদের চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম মহাসড়কের দু’পাশে এবং বাজার অংশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, গাড়ী পার্কিং ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদে এই আভিযান পরিচালনা করা হয়েছে।

 এসময় তিনি আরো বলনে, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি দিন মনিটরিং করা হবে। আর মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

 
শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। পরে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
 

 
তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেন আদালত।
 
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।
 
বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনেই, আশা মৃত্যুদণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনেই, আশা মৃত্যুদণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যার ঘটনায় রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন করা হবে। সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে।

রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দেওয়া হচ্ছে। বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে আমরা আশা করছি, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তি ও আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।

পাসপোর্টের পাতায় পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পাসপোর্টে কিছু বড়ো ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছটি পুনরায় যুক্ত হচ্ছে। তিনি মন্তব্য করেন, বিগত দিনে পাসপোর্টের ভিসা পাতায় কিছুটা ব্যক্তিতান্ত্রিক চর্চা হয়েছিলো, সেখানে এবার কাঠামোগত পরিবর্তন আনা হবে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। আমরা আশা করি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন।


বিএমসিএমএ এর সহ সভাপতি মো. সোহেল খানের নেতৃত্বে নিম্নমানের মশার কয়েল কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬

বিএমসিএমএ এর সহ সভাপতি মো. সোহেল খানের নেতৃত্বে  নিম্নমানের মশার কয়েল কারখানায় অভিযান

বিস্তারিত নিউজ প্রতিবেদন


রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিম্নমানের ও ক্ষতিকর মশার কয়েল উৎপাদনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিএমসিএমএ। বিএমসিএমএ ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি মো. সোহেল খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের মশার কয়েল এবং উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।


অভিযান চলাকালে দেখা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে মশার কয়েল তৈরি করে বাজারজাত করছিল। এসব কয়েল ব্যবহারে সাধারণ মানুষের শ্বাসকষ্ট, অ্যালার্জি ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


অভিযান পরিচালনাকারী দল জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ প্রস্তুতকৃত কয়েল, মোড়ক, রাসায়নিক উপাদান এবং উৎপাদন যন্ত্রপাতি। পরে সেগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


এ বিষয়ে মো. সোহেল খান বলেন,

“জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিম্নমানের ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি আরও জানান, বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিএমসিএমএ ভবিষ্যতেও নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করবে।


স্থানীয় বাসিন্দারাও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের পণ্য বাজারে ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। প্রশাসনের এমন উদ্যোগ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।