?> প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

Kayes@Aaa

প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এই উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন, টিকাদান কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের নানা বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে মূলত শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সাশ্রয়ী মূল্যে প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি, এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাঁদের আধুনিক প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক বাজারে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম বাস্তবায়নের কৌশলগত পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

এদিকে, কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান। নতুন এই চুক্তির ফলে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পর্যায়ের সফর আরও সহজ ও বেগবান হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় উভয় দেশের সংশ্লিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারীরা পূর্বামতি বা ভিসা ছাড়াই নির্ধারিত মেয়াদে অবাধে যাতায়াত করতে পারবেন।

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

Kayes@Aaa

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো ব্যক্তি একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশা থাকার বিস্ফোরক অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের একজনও অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে বলেন অটোরিকশা চলাচলের দাবি নাকি সরকারের মানা উচিত। বিষয়টি অত্যন্ত হাস্যকর। পরে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, ওই নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে।

ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে যাতে কেউ অবৈধভাবে বসতে না পারে, ব্যবসায়ীদের সেদিকে কড়া নজর রাখতে হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন কখনোই তা করবে না।

দখলমুক্ত ফুটপাতে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।

এ সময় অভিযোগ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ফুটপাতের হকারদের ডেকে নানা ধরনের উসকানিমূলক পরামর্শ দিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনস্বার্থের বিরুদ্ধে কেউ যদি নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।


কার্ড দেব, চাকরি দেব বিনিময়ে ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে: মীর শাহে আলম

Kayes@Aaa

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কার্ড দেব, চাকরি দেব বিনিময়ে ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,‘ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড-চাকরি দেওয়াসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করবো। এর বিনিময়ে ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে। এসময় তিনি বলেন, বেহেশতের লোভ দেখিয়ে নয়, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরেই জনগণের কাছে আবার ভোট চাইবে বিএনপি।

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পুনর্বাসনের কর্মসূচি নেওয়া হয়েছে। এ জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘যেখানে ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। কা
রণ, জনগণের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির পরিবর্তনে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সময় নিয়ে কাজ করছে। বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করে পাঁচ বছর পর জনগণের কাছে আবারও ভোট চাইতে যাব।’

মীর শাহে আলম আরও বলেন, ‘বাইশ কিলোমিটার রাস্তার জন্য আমরা বাইশ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। একটি রাজনৈতিক সরকার এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এখানে আমাদের রাজনৈতিক ভাবে কিছু স্বার্থ আছে। স্বার্থ কি?- আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা এমপি বানাবেন, আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা উপজেলা চেয়ারম্যানে, ইউনিয়ন  চেয়ারম্যানে ভোট দেবেন। আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা পৌরসভার মেয়রে ভোট দেবেন- ঠিক কি না। বিগত নির্বাচনে কী হয়েছে, না হয়েছে আমরা সবাই জানি। এ প্রসঙ্গে বাববার কথা বলে মনের বেদনাকে ওপরে নিয়ে আসার দরকার নাই। কষ্ট শুধু আপনাদের মধ্যে নাই, সাইফুল, এমদাদসহ আরও যারা এমপি হয় নাই এ কষ্ট আমাদের মনেও আছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হৃদয়ের মধ্যেও আছে। এই ৬ মাসে যে টুকু হয়েছে, এরমধ্যে আমরা এখানে বাইশ কোটি টাকা দিয়েছি।


সামনে কিছু পরীক্ষা আছে আপনাদের, ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে সাইফুল যাদের মনোনয়ন দিবে চেয়ারম্যান হিসেবে সেই লোকগুলোকে আপনাদের নির্বাচন করতে হবে। যদি এলাকার এবং মানুষের উন্নয়ন চান। উপজেলা চেয়ারম্যান বানাতে হবে বিএনপি থেকে, পৌরসভার মেয়র বানাতে হবে বিএনপি থেকে। তবেই ভেন্ডারবাড়ি উপজেলা হবে। বাকি রাস্তা হবে, দরগার উন্নয়ন হবে, মানুষের ভাগ্য উন্নয়ন হবে। একটি রাজনৈতিক সরকারের মানুষের সাথে আমাদের লেনদেনের সম্পর্ক। কথা স্পস্ট।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব, চাকরি দেব, স্বাস্থসেবা দেব, খাল খনন করবো, রাস্তা-ঘাট-ব্রিজ… অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করবো। এর বিনিময়ে আমাদের দাবি একটাই, ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে। এটা যদি না করেন তাহলে সরকার, আমরা অসন্তুষ্ট হবো। তখন আর নতুন নতুন রাস্তার ভিত্তি প্রস্তরের জন্য আমরা আর আসব না।’ 

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, যারা ধর্মের ব্যবহার করে। তারা এ অঞ্চলেও বেহেশতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়েছিল। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা আপনাদের বেহেশতের গ্যারান্টি দিতে পারবো না। বেহেশত দেওয়ার জন্য মহান আল্লাহ প্রদত্ত কোরআন, হাদীস এবং নবী করিম (সা:) এর যে অছিয়ত নছিয়ত আছে সেটা পালন করেই আপনাদের বেহেশতে যেতে হবে। আমরা আপনাদের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।’  

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। ওই সময় জামায়াতের নেতাদের ‘রাজাকারের’ পরিচয় থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমানে জামায়াত সেই বিষয়টি ভুলে গেছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন ও বিএনপি নেতা মিশকাতুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।


৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করা হয়েছে রুশ সেনাবাহিনীর কাছে, মন্ত্রীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬

৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করা হয়েছে রুশ সেনাবাহিনীর কাছে, মন্ত্রীর অভিযোগ

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনার সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২ জুন) সাংবাদিকদের এ কথা জানান তিনি। 
 
মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ই-মেইল সেবা চালু করা হবে। লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

মালয়েশিয়ার শ্রমবাজার প্রশ্নে তিনি বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং আমি দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না।