?> দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে

Kayes@Aaa

প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আলোচিত সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও জানান তারা।

এদিকে, মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।
মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি। এ সময় দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

ধমক দেবেন না, উড়ে এসে জুড়ে বসিনি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬

ধমক দেবেন না, উড়ে এসে জুড়ে বসিনি : মির্জা ফখরুল

জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর হুঁশিয়ারির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই।

১৭টি বছর আন্দোলন করেছি, জেলে গেছি।’

বুধবার (২০ মে) ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কিছু রাজনৈতিক দল মিলে ১১ দলীয় জোট করেছে। তারা বলছে, জুলাই সনদ অনুযায়ী আইন না করলে দেশে অঘটন ঘটাবে।

আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করে। আমি পরিষ্কার করে বলছি, জামায়াতকে কখনোই দেশের জনগণ ক্ষমতায় আনবে না।

কারণ তারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছে। জামায়াতকে কোনোভাবেই এই দেশের মানুষ ক্ষমতায় আনতে পারে না।’

ফখরুল আরো বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব দিন-রাত পরিশ্রম করছেন। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য চেষ্টা করছেন।


আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬

আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। 

সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সরকারের অগ্রাধিকারভুক্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় উন্নয়ন প্রকল্প নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

/এওয়াইএ


উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

Kayes@Aaa

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সতত্যা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক দল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যায়। তারা নানা স্লোগান দেয়। পরে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি।

হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়।

হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।